রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সামাজিক দূরত্ব বিধি না মেনে ধান খেতে দলবল নিয়ে মন্ত্রী-এমপি

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ধান কাটা কার্যক্রমে অংশ নেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম এ মান্নান ও সুনামগঞ্জের অন্যান্য সংসদ সদস্যেরা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে যখন হিমশিম খাচ্ছে পুলিশসহ প্রশাসন, তখন দলবল নিয়ে সরকারের দুই মন্ত্রী ও চার এমপির বিরুদ্ধে কৃষকের পাকা ধান খেতে যাওয়া ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ এপ্রিল) সুনামগঞ্জে আনুষ্ঠানিক সফরে যান পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এ সময় অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রম, কম্বাইন হারভেস্টার বিতরণ, ধান কাটায় অংশগ্রহণ ও পর্যবেক্ষণসহ নানা কার্যক্রমে অংশ নেন দুই মন্ত্রী।

মন্ত্রীদের সঙ্গে ছিলেন স্থানীয় ৪ সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিসবাহ ও শামীমা আক্তার খান। এছাড়াও ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এসময় দেখা যায় মন্ত্রী, সংসদ সদস্যসহ মন্ত্রণালয় ও প্রশাসনের কর্মকর্তারা কেউই সামাজিক দূরত্ব বিধি মানেননি।

সুনামগঞ্জ জেলায় বুধবার পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ১৯ জন এবং যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাতে মন্ত্রীরা সফর করেছেন, সে উপজেলাতে আক্রান্ত আছেন চার জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com