বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

লাকসামে আ’লীগ নেতা আবদুল আজিজের উপহার সামগ্রী বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ।

নিজস্ব অর্থায়নে সামাজিক দূরত্ব মেনে শুক্রবার (৮ মে) ৪নং ওয়ার্ডের পেয়ারাপুর, জেলে পাড়া, উত্তর লাকসাম, বেলতলিসহ পুরো ওয়ার্ডে কর্মহীন, অসহায়, হত-দরিদ্র ও স্বেচ্ছায় গৃহে থাকা এক হাজার পরিবারের মাঝে এ মানবিক খাদ্য সহায়তা দেয়া হয়। এতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সদস্য মাসুদ পারভেজ রনি, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, বাচ্চু মিয়া প্রমুখ।

এর আগেও তিনি উত্তর লাকসাম বেলতলিতে লকডাউনে থাকা ৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির নির্দেশনায় আমি আমার সাধ্যমত এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের দেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর থেকে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ে গৃহবন্দি হয়ে আছে। এতে খেটে খাওয়া ওই পরিবারগুলো দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। মানবিক সহয়তার অংশ হিসেবে আমার এ সামান্য প্রয়াস কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে তাদের মাঝে বিতরণ করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com