শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

রাণীনগরে পুকুর জবর দখল করে মাছ মারার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে লিজকৃত সরকারি খাস পুকুর থেকে প্রকাশ্য দিবা লোকে জবর দখল করে প্রায় লক্ষাধিক টাকার মাছ মারার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার সিংগার পাড়া গ্রামের মৃত মোবারক আলির পুত্র মোঃ একরাম আলি।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় আবারও গত ১৪২৬ বাংলা সনে সিংগারপাড়া মৌজায় অবস্থিত ১নং খতিয়ানের ১৫৩ নং দাগে সরকারি খাসপুকুর করজগ্রাম বালিয়াপাড়া মৎসজীবি সমবায় সমিতি বরাবরে ইজারা নিয়ে উক্ত সময় হতে দখল সত্ত হয়ে নিয়মিত ভাবে আমি উক্ত সমিতির কর্মচারী হিসাবে মাছ চাষ করে আসছেন মোঃ একরাম আলি। উক্ত পুকুরে গত ২০১৮ ইং সনে রুই, কাতল সহ দেশীয় প্রজাতীর বিভিন্ন মাছ ছারি বর্তমানে প্রতিটি মাছের ওজন প্রায় আড়াই থেকে তিন কেজি হটাৎ করে গত মঙ্গলবার অনুমান সকাল ৯ টার সময় সিংগারপাড়া গ্রামের মুত বাবুর আলির ছেলে আনোয়ার (৫৫) ওতার ছেলে মিঠু (২৫) দলবল নিয়ে জবর দখল করে ইজারাকৃত পুকুরের প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন জানান, আমি ঐ পুকুরের মাছ মারি নাই । পুকুর থেকে পানি সেচ দেওয়ার জন্য গিয়েছিলাম ।

উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com