শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

হবিগঞ্জে ভার্চুয়াল কোর্টে আরও ৫৮ আসামির জামিন

প্রতীকী ছবি।

মো. জামাল হোসেন লিটন : হবিগঞ্জে ভার্চুয়াল কোর্টের বিভিন্ন আদালতে আরও ৫৮ আসামির জামিন মঞ্জর হয়েছে। এর আগে গতকাল বুধবার ৪৮ জনের জামিন হয়েছিল। সব মিলিয়ে দুই দিনে ১০৬ জন আসামি মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় হবিগঞ্জের আদালত পরিদর্শক আল আমিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সবচেয়ে বেশি মামলার শুনানি হয় এবং জামিন পেয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালের আদালত থেকে। ওই দিন সেখানে ২৫টি মামলার শুনানি হয়েছে। এর মাঝে ২০ মামলায় ৪০ আসামির জামিন মঞ্জুর হয়েছে। ৫টি মামলা নামঞ্জুর হয়েছে।

হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের আদালতে বৃহস্পতিবার ১৫টি মামলার শুনানি হয়। এর মাঝে ১১ মামলায় ১২ আসামির জামিন মঞ্জুর হয়েছে। ৪টি মামলা নামঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার জেলার ৩টি নারী ও শিশু ট্রাইব্যুনালে ভার্চুয়াল আদালতে প্রথমবার শুনানি হয়েছে। এর মাঝে প্রত্যেক আদালতে ২টি করে মামলায় ২ জন করে ৬ জনের জামিন মঞ্জুর হয়েছে। এর মাঝে এক শিশু রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com