শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

রাণীনগরে নারী শ্রমিকের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে হামিদা বেগম (৩৫) নামের এক নারী চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বেশ কিছুদিন ধরে রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল বাজার এলাকায় একটি বয়লার চাতালে মহিলা শ্রমিক হিসাবে কাজ করতো।

শুক্রবার রাতে প্রতি দিনের মতো খাওয়া দাওয়া শেষে স্ব-পরিবারে বয়লারের পার্শ্বের একটি ঘরে ঘুমিয়ে যায়। রাত আনুমানিক ১২টার দিকে নদীর পাড়ে একটি কদম গাছের ডালে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায় ওই চাতালের শ্রমিকরা।

নিহত হামিদা উপজেলার আতাইকুলা হঠাৎপাড়া গ্রামের শাহিনের স্ত্রী। শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, ওই মহিলা শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কেউ বাদি না হওয়ার কারণে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com