শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

করোনায় রেকর্ড মৃত্যু ২২ জনের, নতুন শনাক্ত ১৭৭৩

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি

তরফ নিউজ ডেস্ক : দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৭৭৩ জন।  মৃত্যু হয়েছে আরও ২২ জনের। সুস্থ হয়েছেন আরও ৩৯৫ জন।

দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত একদিন ব্যবধানে যে সংখ্যক রোগী শনাক্ত এবং মৃত্যু হয়েছে, তার মধ্যে বৃহস্পতিবারই (২১ মে) সর্বোচ্চ, অর্থাৎ দুটোতেই রেকর্ড। এর আগে বুধবার (২০ মে) এক হাজার ৬১৭ রোগী শনাক্ত হয়েছিলেন। এরও আগে গত ১৮ মে সব রেকর্ড ভেঙে এক হাজার ৬০২ জন শনাক্ত হয়েছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১ জনে। আর মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪০৮ জনে। মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৪টি। তবে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৬২টি। অর্থাৎ এ সময়ে জমা থেকেও নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ১১৪টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com