শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই

শায়েস্তাগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রথম এক কলেজছাত্রের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ওই যুবক হবিগঞ্জ পলিটেকনিকাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২১মে) রাত ১১টার দিকে উপজেলার কমিনিউটি ক্লিনিকে ওই ছাত্রের করোনা পজিটিভ রিপোর্টের খবর আসে।

জানা যায়, গত ১৬ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়। বৃহস্পতিবার ১১টার দিকে ওই ছাত্রের রিপোর্টে করোনা পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসায় করোনা আক্রান্ত কলেজ ছাত্রকে শুক্রবার বাড়ি থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

কলিমনগর কমিনিউটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার আল আমিন ইমরান জানান, ওই কলেজ ছাত্রের শরীরে কোনো উপসর্গ ছিল না। তিনি স্বেচ্ছায় কমিনিউটি ক্লিনিকে নমুনা দিয়েছিলেন। নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার রিপোর্ট পজিটিভ আসে।

হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাধন আচার্য বলেন, এ পর্যন্ত শায়েস্তাগঞ্জের ২৫ জনের করোনা পরীক্ষা করানো হয়। উপজেলায় এই প্রথম এক কলেজ ছাত্রের করোনা পজিটিভ আসলো।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, শুক্রবার করোনা রোগীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com