রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

প্রতিটি বিভাগে পর্যটন তথ্যকেন্দ্র হবে: প্রতিমন্ত্রী মাহবুব আলী

মো. জামাল হোসেন লিটন, নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, পর্যটকদের কাছে পর্যটন গন্তব্য সম্পর্কিত তথ্য সহজলভ্য করার জন্য দেশের প্রতিটি বিভাগে একটি করে পর্যটন তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এ তথ্যকেন্দ্র থেকে পর্যটকেরা সংশ্লিষ্ট বিভাগের ভৌগলিক সীমার মধ্যে অবস্থিত পর্যটন গন্তব্য সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি তথ্যকেন্দ্র গুলোতে পর্যটকদের ট্যুর গাইড, যানবাহন ও আবাসন সম্পর্কিত তথ্য ও সেবা প্রদান করা হবে।

লক্ষ্মীপুর জেলার সাথে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যটন গন্তব্য ও আকর্ষণ সমূহের ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং করার জন্য একটি ইউনিট তৈরি করা প্রয়োজন। এই ইউনিট পর্যটন গন্তব্য সমূহের ব্যবস্থাপনা কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ ও মূল্যায়ন করবে। মূল্যায়ন কালে কোন ধরনের বিচ্যুতি পরিলক্ষিত হলে তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অবহিত করবে। এ সময় তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, লক্ষ্মীপুর জেলা নদী প্রধান জেলা হওয়ায় সেখানে রিভার ট্যুরিজম উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয় নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পরিকল্পনা গ্রহণ করবে। এছাড়াও লক্ষ্মীপুর জেলার চর ও দ্বীপ গুলোতে পর্যটন সুবিধা প্রবর্তন ও বৃদ্ধির বিষয়ে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যটন সম্পর্কিত প্রকল্প গ্রহণের ক্ষেত্রে টেকসই উন্নয়নের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সরকারি অর্থের যাতে কোনো ধরনের অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ি উদ্ধার করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে জমিদার বাড়িটিকে সংস্কারপূর্বক পর্যটনকেন্দ্রে রূপান্তরের জন্য জেলা প্রশাসকের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কোন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা যাতে কারো অপদখলে না থাকে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের এর সঞ্চালনায় ও লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল-এর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ অংশীজনরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com