সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

সন্ধ্যায় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক

তরফ নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক থেকে ওয়াকআউটের পর সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা। সন্ধ্যা ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক ডাকা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও করণীয় ঠিক করা হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের পর বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও ২০ দলের বৈঠক হবে। এর আগে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে করতে যান। বৈঠকের একপর্যায়ে ঐক্যফ্রন্ট নেতারা সভা থেকে ওয়াকআউট করেন। ঐক্যফ্রন্টের নেতারা বেশ কিছু অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যান।

তথ্য সূত্র : মানবজমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com