বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

মো. জামাল হোসেন লিটন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

জানা যায়, চুনারুঘাট উপজেলার চুনারুঘাট বাজারে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি না মানায় এবং যানবাহনে উপযুক্ত কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০৬টি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান মিলটন চন্দ্র পাল। এ সময় মাস্ক বিহীন পথচারীদের মাস্ক কিনতে উদ্বুদ্ধ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com