বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকার অধিদপ্তরের মতবিনিময়

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের হোটেল, বেকারী ও ফাস্টফুট দোকানে দুষণমুক্ত পরিবেশ, পচা-বাসি খাবার পরিবেশন থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করেছেন হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হেসেনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এতে বক্তব্য রাখেন -হবিগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী নেতা আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুক, শফিকুল ইসলাম শফিক, মনিরুজ্জামান আলমগীর, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সারুয়ার জাহান প্রমুখ।

সভায় মিষ্টির প্যাকেটের ওজন ৮৫ গ্রামের মধ্যে থাকা, দই ও রসমালাইয়ের বাক্রোর গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীর্ণের তারিখ মূল্য ও পরিমাণ স্পষ্টভাবে লেখা থাকা, কোন ধরনের রং ব্যবহার না করা জিলাপিতে হাইড্রোজ ব্যবহার না করার বিষয়ে আলোচনা করা হয়।

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এ বিষয়গুলো সংশোধনের জন্য সময় দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com