সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ বিড়িসহ মদের চালান জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে দিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদের চালান সহ বিপুল পরিমাণ নাসির উদ্দিন বিড়ি জব্দ করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে,সীমান্তের চাঁনপুর বিওপির একটি নিয়মিত টহল দল রোববার (২০ ডিসেম্বর) বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ২ হাজার ২শত ৪০ প্যাকেট নাসির বিড়ি আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার দুই শত টাকা।

একইদিনে লাউরগড় বিওপির টহল দল বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা হতে ১ হাজার ১শত ২০ প্যাকেট নাসির বিড়ি জব্দ করেছে (বিজিবি) জোয়ানেরা। আটককৃত বিড়ির সিজার মূল্য ৪৭ হাজার ৬শত টাকা।

অপরদিকে চারাগাঁও বিওপির টহল দল উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট থেকে ২৩ পিছ ভারতীয় মদের বোতল আটক করেছে। যার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫শত টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় নাসির বিড়ি ও মদের চালান জব্দ করার পর। আটককৃত মাদকদ্রব্য সুনামগঞ্জ নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com