শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক লীগ নেতার হস্তক্ষেপে বন্ধ হলো সড়ক সংস্কারের দুর্নীতি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট টু সাটিয়াজুড়ি সংযোগ সড়কের অব্যবস্থাপনা সামনে এনে রাস্তা সংস্কার কাজের দূর্নীতি বন্ধ করে সঠিক উপায়ে রাস্তা সংস্কার কাজের ধারাবাহিকতা সামনে এনেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও দশ নং ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মানিক সরকার।

জানা যায়, চুনারুঘাট টু সাটিয়াজুড়ি রাস্তা নির্মান কাজের অব্যবস্থাপনা ধরা পড়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকারের চোখে। পর্যাপ্ত পিচের গভীরতা, ইঞ্চি ও রোড কনস্ট্রাকশনের বিষয়টি নজরে এনে তখন তিনি নিজ উদ্যোগে রাস্তার কাজে জড়িত ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট কন্ট্রাক্টরদের ডেকে এনে অব্যবস্থাপনা তুলে ধরেন৷ এ সময় উনার কাজে সহযোগিতা করেন এলাকার সাধারণ জনগণ।

পরবর্তীতে আলোচনা ও পর্যালোচনা করে এই নেতা রাস্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে সরকারি বিধি মেনে কাজের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি বিধি মেনেই কাজের ধারাবাহিক গতি চলমান রাখারও পরামর্শ দেন এই নেতা৷ জনগন কে সাথে নিয়ে রাস্তার অব্যবস্থাপনার এই বিষয়টি সামনে এনে জনগন বান্ধব কাজ করেছেন মানিক সরকার- এমনই প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয় লোকজন বলছেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যদি এমন জনগণ বান্ধব কাজ করে তাহলেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। উল্লেখ্য মানিক সরকার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও দশ নং মিরাশী ইউপির সম্ভাব্য নৌকার চেয়ারম্যান প্রার্থী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com