শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পরিবহন ধর্মঘটে শ্রীমঙ্গলের পথেপথে যাত্রী ভোগান্তি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : সিলেটে ধর্মঘটের চলার কারণে শ্রীমঙ্গলে যাত্রীদের ভোগান্তি চরমে। গণপরিবহন না থাকায় যাত্রীরা বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত অর্থ ব্যায় করে সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করে যাতায়াত করছেন।

মঙ্গলবার (২২ডিসেম্বর) ভোর থেকে শুরু হয়েছে ৭২ ঘন্টার এ ধর্মঘট। শ্রীমঙ্গলে কোন ধরণের মালবাহী,যাত্রীবাহী গাড়ী চলাচল করছে না। দুরপাল্লার কোন গাড়ি শ্রীমঙ্গলে প্রবেশ করতে দেখা যায়নি। ছোট-ছোট যানবাহন সিএনজি চালিত অটোরিকসা ও ব্যাটারি চালিত রিক্সা চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে।

জানা যায়, সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছে পরিবহন মালিক-শ্রমিকরা। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে বৈঠকে আলোচনা ফলপ্রসু না হওয়ায় সন্ধ্যায় ধর্মঘটের ডাক দেওয়া হয়।

এদিকে, সন্ধ্যায় সাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবহন ধর্মঘটে সিলেট বিভাগের বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, কোচ, লেগুনা, ট্যাংকলরি, সিএনজি অটোরিকশাসহ সব ধরনের পরিবহনের চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, বিদেশ যাত্রী, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরি ওষুধবহণকারী গাড়ি ধর্মঘটের আওতায় থাকবে না। ধর্মঘট পালনে সিলেট বিভাগের সর্বসস্থরের পরিবহন ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান নেতারা।

ধর্মঘট সফলের জন্য এরই মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকরা সভা সমাবেশ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com