শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি

তরফ নিউজ ডেস্ক: জাতীয় নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ মার্চ) এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

আগামী ৪ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১ জন, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬ জন, সংরক্ষিত ২ হাজার ২০৭ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে সঠিকভাবে ফরমপূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com