রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

তাকমিল ফিল হাদিস পরীক্ষায় জামিয়া কাসিমুল উলুম-এর ঈর্ষণীয় সাফল্য

জামিয়ে কাসিমুল উলুম বাহুবল এর ক্যাম্পাস। ইনসেটে এ+ প্রাপ্ত মুহাম্মদ মামুনুর রশিদ

নিজস্ব প্রতিনিধি: তাকমিল ফিল হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে জামিয়া কাসিমুল উলুম বাহুবল। রোববার বিকালে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ বোর্ড কেন্দ্রীয় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশে ফলাফলে জামিয়া কাসিমুল উলুম বাহুবল থেকে ৪৩ জনের মাঝে একজন এ+ সহ ৩৪ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৭৯.০৭%। তন্মধ্যে মুহাম্মদ মামুনুর রশিদ এ+ পেয়েছেন। তিনি সর্বমোট ১০০০ নম্বরের মাঝে ৮০১ নম্বর পেয়েছেন। এছাড়া জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) পেয়েছেন মোঃ জুবাইর আহমদ, মোহাম্মদ আব্দুস সালাম, মোঃ ফখরুল ইসলাম ও মোঃ আতাউর রহমান। তাছাড়া জায়্যিদ (২য় বিভাগ) পেয়েছেন ১৭ ও মাকবুল (৩য় বিভাগ পেয়েছেন ১২ জন।

এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামিয়া কাসিমুল উলুম বাহুবল, হবিগঞ্জ-এর নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক বলেন, এবার করোনা মহামারীর ছাত্রের প্রস্তুতি মারাত্মক ভাবে ব্যাহত করেছে। নতুবা আরো ভাল ফলাফল আসতো। তিনি বলেন, লকডাউনের মাঝে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার্থীদের প্রস্তুতি সম্পন্ন করে সন্তোষজন ফলাফল লাভের জন্য আমি শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের মোবারকবাদ জানাই। এছাড়া তিনি এলাকাবাসীর অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com