বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে ৫ আওয়ামীলীগ নেতাকে হারিয়ে আলেম চেয়ারম্যান নির্বাচিত

মনিরুল ইসলাম শামিম : বাহুবলে বর্তমান উপজেলা ও ৫ আওয়ামী লীগ নেতাকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান হলেন ট্রাভেল্স ব্যবসায়ী এক আলেম। বিজয়ী প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন পেয়েছেন ১৮ হাজার ৬৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই পেয়েছেন ১২ হাজার ৭৮৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে হাফেজ কামরুল ইসলাম ১৮ হাজার ৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ফারুক মিয়া পেয়েছেন ১১ হাজার ২৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার রিতা ১৫ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব হাসিনা আক্তার সিফা পেয়েছেন ১৩ হাজার ৯৫৬ ভোট।

বেসরকারী ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট- জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজন চৌধুরী ১২ হাজার ৮৯ ভোট, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির চৌধুরী ৭ হাজার ৩৭৩ ভোট, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ৫ হাজার ৮৪ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া ৪৭৩ ভোট এবং বর্তমান উপজেলা চেযারম্যান সৈয়দ খলিলুর রহমান ২৬৯ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট- মোঃ নবী হোসেন মোড়ল ৮ হাজার ৭৭১ ভোট, মোঃ শামীনুর রহমান ৫ হাজার ৭০৮ ভোট, মোঃ সোহেল আহমেদ ৩ হাজার ৯১০ ভোট, শশাংক রঞ্জন দাশ ৩ হাজার ৫১৮ ভোট, সিরাজুল ইসলাম ৩ হাজার ১৯৩ ভোট এবং মোহাম্মদ আব্দুল মালেক মাদানী ২ হাজার ১৯৯ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট- সালেহা বেগম চৌধুরী ১১ হাজার ৪৫৫ ভোট, মোছাঃ আলফা বেগম ৮ হাজার ২০১ ভোট এবং মোছাঃ নিসফা আক্তার ৬ হাজার ৬৭৯ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com