বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের আওতায় কর্মশালা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে : বাহুবলে জাতীয় পুষ্টি সেবা কার্যক্রম এর আওতায়Supporting multi-sectoral Nutrition Coordination workshop অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুষ্টি কমিটির সদস্য সচিব ডাঃ বাবুল কুমার দাশের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার মিজানুর রহমান শাহিনের পরিচালনায় কর্মশালার মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া আক্তার, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান আ.ফ.ম. উস্তার মিয়া তালুকদার, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা জন-স্বাস্থ্য প্রকৌশলী রুমন চন্দ্র রায়, ডিএনআই সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম নোমান ও ভাদেশ্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্রীকুমার কৈরী প্রমুখ।

ডাঃ বাবুল কুমার কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া, পুষ্টি তাৎপর্য তুলে ধরা, সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com