শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা

বাহুবল জনতা ব্যাংকে বিদায় ও বরণ উপলক্ষ্যে সংবর্ধনা সভা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে জনতা ব্যাংকে বিদায়-বরণ ও বার্ষিক হিসাব সমাপনী উপলক্ষ্যে সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাহুবল সদরস্থ ব্যাংক শাখায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক হবিগঞ্জ এরিয়া অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক জহিরউদ্দিন মোঃ বাবর।

এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ আনোয়ার আল রশিদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক শৈলেন্দ্র শর্ম্মা, বাহুবল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইমাম উদ্দিন সরকার, বিদায়ী শাখা ব্যবস্থাপক জীবেশ চন্দ্র দাশ, নবাগত শাখা ব্যবস্থাপক হোসাইন আহমেদ।

অফিসার মাহমুদুল হক আজিম-এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনতা ব্যাংক হবিগঞ্জ এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার ও বাহুবল শাখার সাবেক ব্যবস্থাপক মকছুদ আলী, শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক পংকজ কান্তি গোপ, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাব সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ প্রমুখ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক হবিগঞ্জ এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার সখীচরণ দাশ, হবিগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার মোঃ মজিদ উদ্দিন, নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক গঙ্গেশ চন্দ্র দাস, নোয়াপড়া শাখা ব্যবস্থাপক রকু নাথ রায়, গোপলার বাজার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল কুদ্দুছ, বিসি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক শাহজাহান তালুকদার, শিক্ষক আব্দুল হক, ব্যবসায়ী মোঃ লাল মিয়া ও ব্যবসায়ী ছাদিকুর রহমান তালুকদার প্রমুখ। সভার শুরু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হোসাইন আহমেদ। গীতা পাঠ করেন অক্ষয় কুমার তরফদার। সভায় জনতা ব্যাংক বাহুবল শাখার সকল কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের একাংশ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com