রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে অভিজ্ঞতা সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি”।

দিবসটি উদযাপন উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট (মঙ্গলবার) উপজেলা পরিষদ সভাকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আলাওল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম। অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা যুব উন্নয়নের আওতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন নারী ও পুরুষের মাঝে চেক ও সনদ প্রদান করা হয়। ওসি নূর আলম বলেন, “সনদ হচ্ছে কালিতে লেখা একটি কাগজমাত্র। এর আসল মূল্য তখনই পাওয়া যায়, যখন একজন মানুষ তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।

” ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা চাইলে সরকারের পক্ষ থেকে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। উপজেলা প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। কেউ যদি মৎস্য চাষ করতে চান, ইজারার জন্য জলমহাল রয়েছে—যা তারা কাজে লাগাতে পারেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com