রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাস ও ৯টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভোরে একটি বাসে গ্যাস রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণের মতো শব্দের পর আগুন লাগে। মুহূর্তেই বাসটি দাউদাউ করে জ্বলে ওঠে এবং আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা ৯টি সিএনজিচালিত অটোরিকশায়।

তবে ভাগ্যক্রমে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন লাগেনি। এতে বড় ধরনের বিস্ফোরণ বা ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পুরো রিফুয়েলিং স্টেশনটি ভয়াবহ বিপর্যয় থেকে বেঁচে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com