মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে ধান ক্ষেত থেকে ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে ১৭ মামলার আসামী ডাকাত জামাল মিয়ার (৪০) গলা কাটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জামাল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। বাহুবল মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

নিহতের স্ত্রী জানান, বুধবার ভোর ৪টার দিকে ১০/১৫ জনের একদল লোক ঘরে প্রবেশ করে তাকে সহ ঘর থেকে বের করে নিয়ে আসে। সে তাদের কাছ থেকে পালিয়ে যেতে পারলেও তার স্বামীকে বাড়ি থেকে একটু দুরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করে। এসময় তিনি ঘটনার সাথে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। নিহত জামালের বিরুদ্ধে ১৭টি ডাকাতি মামলা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com