মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

চুনারুঘাটের সন্তান আব্দুর রহমান তরফদার হলেন পিএসসির সচিব

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : প্রজ্ঞাপন জারির পরও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দিতে না পারা মো. আব্দুর রহমান তরফদারকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব পদে পদায়ন করেছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন আব্দুর রহমানকে পিএসসির সচিব পদে পদায়ন করে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর পিএসসির সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গত ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে যান। ওই দিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম সচিব নিয়োগ দেয় সরকার।

কিন্তু আব্দুর রহমান তাতে যোগ দেননি। উল্লেখ্য মোঃ আব্দুর রহমান তরফদারের বাড়ি চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের চাটপাড়া গ্রামে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com