মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

নবিগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মা-ছেলে নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার দুপুর ১২টায় উপজেলার দিনারপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।

পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় রাস্তার পাশে পথচারীদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

ওসি আবু তাহের দেওয়ান জানান, সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটে যাওয়ার পথে মহাসড়কের দিনারপুরে পথচারীদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com