মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাট সীমান্তে ৬ বাংলাদেশি আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে ৫৫ বিজিবি। শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিওপির টহলদল জাম্বুরাছড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে।

আটককৃতরা হলেন শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে। জিজ্ঞাসাবাদে তারা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন ও মো. হাকিম জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com