মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

চুনারুঘাটে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়ামোদীদের মিলনমেলা

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ডিসিপি হাই স্কুল মাঠে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি : মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ও হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল একাদশ। রোমাঞ্চকর ম্যাচে প্রতিপক্ষকে ১ গোলে হারিয়ে বিজয়ী হয় হবিগঞ্জ একাদশ। খেলা দেখতে মাঠজুড়ে ছিল উৎসুক দর্শকের ঢল।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পদচারণায় মাঠ প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়। এসময় চুনারুঘাট ফুটবল একাডেমির শিশু খেলোয়াড় মিরাশি ইউনিয়নের হতদরিদ্র সাত্তালিয়া গ্রামের রজব আলীর ছেলে জোনেল আহমেদ এর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ফুটবল খেলার সামগ্রী তুলে দেন অতিথিরা। ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহেদ পারভেজ চৌধুরী, সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ। প্রধান অতিথি আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। দেশের প্রতিটি প্রান্ত থেকে জুনেলের মতো প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ মূল্যায়ন করা হবে। সভাপতির বক্তব্যে জি কে গউছ বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে রাখতে হবে।

প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়ামোদীদেরও উৎসাহিত করা সম্ভব। আয়োজকরা জানান, এ ধরনের শহীদ জিয়া প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের মূল উদ্দেশ্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com