মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিদার এলাহী সাজু: বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৫ অক্টোবর) দুপুরে বাহুবল সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সম্মিলিত নাগরিক ফোরাম এর উদ্যোগে উক্ত মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি বাহুবল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে মিলিত হয়।

তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং হাফেজ বজলুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বাহুবল উপজেলার সর্বজনশ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল বারী আনসারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা কামরুল ইসলাম, বাহুবলের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা আজিজুর রহমান মানিক, সম্মিলিত নাগরিক ফোরামের অন্যতম সংগঠক ফয়সল আহমেদ, হাফিজুর রহমান শাওন, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আহমেদ, মিনজাব সাহাম, লিটন আহমেদ, কাওসার আহমেদ ও নবীর হোসেন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com