মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে চোরাই গরু ও গাড়িসহ এক ব্যক্তি আটক

তরফ নিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুইটি চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি গাড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর (কারারপুর) এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ শিপন মিয়া (২৫)। তিনি বাহুবল উপজেলার মুদাহারপুর গ্রামের বাজিদ উল্যাহর পুত্র।

বাহুবল মডেল থানার কর্মকর্তারা জানান, শনিবার আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটে (১৪.৪৫ ঘটিকা) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান, দুইটি চোরাইকৃত গরু, চোরাই কাজে ব্যবহৃত একটি পুরাতন রিয়েলমি মোবাইল সেট ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com