বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। যুবকের বয়স আনুমানিক ২৫ বছরের মতো হবে।

জানা গেছে, সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ হবিগঞ্জ রোডে কুঠিরগাঁও বড় বাড়ি তিন্নি হোটেলের পেছনে বিদ্যুৎ তারে স্পর্শ অবস্থায় স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পান।

পরে এ বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করা হলে চুনারুঘাট থানার এসআই রাজু এ ঘটনাস্থলে পৌঁছে এ মরদেহ উদ্ধারে করেন। অজ্ঞাত ওই যুবক বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয় এলাকাবাসী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com