বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বাহুবলে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে| বাংলাদেশ ব্যাংক, সিলেট ও উপজেলার তফসিলি ব্যাংকগুলোর উদ্যোগে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়|

মঙ্গলবার (১৪ এপ্রিল সকাল সাড়ে ১১টায় বাহুবল উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রুপু|

মিরপুর বেসিক ব্যাংক-এর আরএম কাউসার আহমেদ তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বেসিক ব্যাংক পিএলসি’র সহকারী মহাব্যবস্থাপক মোঃ মুমিনুল হক চৌধুরী, বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু, বাহুবল কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মাহমুদুল হাসান ও বাহুবল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইব্রাহীম খলিল প্রমুখ|

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মিরপুর বেসিক ব্যাংকের ব্যবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরী, মিরপর উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক গোলাম মোস্তফা, মিরপুর ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক রাজু আহমদ চৌধুরী, পুটিজুরী পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জাকির হুসেন, মিরপুর আল-আরাফাহ ইসলামী ব্যাংক ব্যবস্থাপক মোঃ মাহসীন উদ্দিন, বাহুবল মডেল প্রেস ক্লাব সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধূরী (তাইনুছ) ও সাংবাদিক হাবিবুর রহমান নোমান প্রমুখ|

সভা শেষে বেসিক ব্যাংক ৫ জন কৃষকের মাঝে ১০ লক্ষ ৪০ হাজার টাকা, কৃষি ব্যাংক ৬ জন কৃষকের মাঝে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা, সোনালী ব্যাংক ৪ জন কৃষকের মাঝে ১৪ লক্ষ টাকা, উত্তরা ব্যাংক ৫ জন কৃষকের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা ও পূবালী ব্যাংক ১ জন কৃষককে ৫ লক্ষ টাকা প্রকাশ্য ঋণ প্রদান করে|

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com