মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মিরপুর বাজারে অবস্থিত দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পেইন পোগ্রাম শুরু হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম সচিব মো. আতাউর রহমান এবং দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি মো. আইয়ূব আলী।

ক্যাম্পেইনে সভাপতিত্ব করবেন উত্তরা ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. জাহাঙ্গীর আলম।

আয়োজকদের পক্ষ থেকে উত্তরা ব্যাংক মিরপুর বাজার শাখার সিনিয়র ব্যবস্থাপক গোলাম মোস্তফা জানান, শিক্ষার্থীদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করা, সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা এবং ভবিষ্যতে তাদের আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল করে তুলতেই এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
উক্ত ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতায় রয়েছে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com