বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে আয়োডিনবিহীন লবণ ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে আদর্শ মিষ্টি ঘরকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে বাহুবল উপজেলার আদর্শ মিষ্টি ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাহুবল মডেল থানার একদল পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে খাদ্য উৎপাদনের পরিবেশ, ব্যবহৃত উপকরণ ও খাদ্য নিরাপত্তার বিষয়গুলো পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্যে আয়োডিনবিহীন লবণ ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং প্রচলিত আইন মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com