শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

শেখ হাসিনাকে ট্রাম্পের অভিনন্দন

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৫ জানুয়ারি) পাওয়া এক চিঠির মাধ্যমে এই তথ্য জানা যায়।

ট্রাম্প চিঠিতে শেখ হাসিনাকে জানান, আমেরিকার মানুষের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রেখে আপনি দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে আমরা আশা করি।

প্রধানমন্ত্রীর ক্ষমতাকালে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকার পরিস্থিতি সমুন্নত থাকবে বলেও ট্রাম্প তার চিঠিতে আশা ব্যক্ত করেন।

এছাড়া, আগামীতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও চিঠিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com