বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ।
অভিযানে মো. ফটিক মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাহুবল মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।