সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য জসিম মেম্বার (৪৫) কে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২)(ঈ) ও ১০/১২ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার পুটিজুরী বাজার এলাকা থেকে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
গ্রেপ্তার জসিম মেম্বার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের আঃ শহিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের উল্লিখিত ধারায় মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, বাহুবল মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।