সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

৬৮ ভাগ তরুণ শেখ হাসিনার নেতৃত্বে সন্তুষ্ট

তরফ নিউজ ডেস্ক : দেশের শতকরা ৬৮ দশমিক ৩ ভাগ শিক্ষিত তরুণ ভোটার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট। এদের মধ্যে শতকরা ৫৩ দশমিক ৫ ভাগ ভোটার মনে করেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গবেষণা প্রতিষ্ঠান কলরেডির তরুণ ভোটারের ওপর গবেষণা ও জরিপের ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

অষ্ট্রেলিয়া প্রবাসী গবেষক ড. আবুল হাসনাৎ মিল্টন সংবাদ সম্মেলনে জানান, দেশের মোট ভোটারের শতকরা ১০ ভাগ তরুণ ভোটার। এদের মধ্যে শতকরা ৬৮ দশমিক ৩ ভাগ তরুণ ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট। শতকরা ৩০ দশমিক ২ ভাগ ভোটার পরিবর্তন চায় এবং শতকরা ১৮ দশমিক ৫ ভাগ ভোটার ভোটের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি।

আবুল হাসনাৎ মিল্টন আরো জানান, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের ১২টি জেলার মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ থেকে ২৪ বছর বয়সী ১ হাজার ১শ’৮৬ জন শিক্ষার্থী ভোটারের মধ্যে এই গবেষণা জরিপ পরিচালনা করা হয়।

মোট ২১টি ফোকাস গ্রুপ গত ২২ থেকে ৩০ অক্টোবর, ২০১৮ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই জরিপ ও গবেষণা পরিচালনা করে।

গবেষণা দলের সদস্যরা মোট ১৮টি বিষয়ের ওপর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে এ জরিপ ও গবেষণা কার্যক্রম চালায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সূত্র-বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com