সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দিনাজপুরে তিন মাথা বিশিষ্ট শিশুর জন্ম!

তরফ নিউজ ডেস্ক : দিনাজপুরে তিন মাথা বিশিষ্ট এক মেয়ে শিশুর জন্ম হয়েছে। সোমবার দুপুরে শহরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

শিশুটির মায়ের নাম জয়নব বানু। তিনি জেলার পার্বতীপুর উপজেলার ফুলপাড়া গ্রামের দর্জি রিয়াজুল ইসলামের স্ত্রী।

নবজাতক শিশুটির বাবা রিয়াজুল ইসলাম জানান, গতকাল দুপুরে প্রসব বেদনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন জয়নব বানুকে। সোমবার দুপুর ১২টার দিকে তিনি একটি মেয়ে সন্তানের জন্ম দেন। জন্মের পর দেখা যায় শিশুটি তিন মাথা আকৃতির, চোখ দুটো বড় বড়। তার ওজন তিন কেজি ৭শ গ্রাম। জম্মের পর থেকেই শিশুটি অসুস্থ।

তিনি আরও জানান, বিয়ের পর তাদের সংসারে ১টি ছেলে সন্তানের জন্ম হয়। ছেলেটির বয়স ৮ বছর। এটা তাদের দ্বিতীয় সন্তান। তিনি ঢাকায় চকের বাজারে দর্জির কাজ করেন। স্ত্রী সন্তান পার্বতীপুর থাকে।

শিশুটির জন্মের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে তাকে দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা। শিশুটি বর্তমানে হাসপাতালের শিশু চিকিৎসক মো. ওয়াহেদ আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

তবে তিনি জানান, অদ্ভূত আকৃতির এই শিশুটি হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com