রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

ডাকসু ভিপি নুরসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

তরফ নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। একইসঙ্গে হামলা চালানো হয়েছে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আন্দোলন করা ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট সহ অন্যান্য শিক্ষার্থীদের ওপর। আজ বেলা পৌনে দুইটার কিছু সময় পরে এ হামলা চালায় ভিপি পদে পুননির্বাচনের দাবি জানিয়ে আসা ছাত্রলীগ।

জানা যায়, দুপুর দেড়টার দিকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর তার সমর্থকদের নিয়ে শাহবাগ থেকে মিছিল দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় জয়বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেয় তারা।  শিক্ষার্থীরা স্লোগান দেন -কারুচুপিতেও হারে নাই, ছাত্রবন্ধু নুরু ভাই। এছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এবং পুন:তফসিল  ঘোষণার দাবিতে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল করে।
অন্যদিকে একই দাবিতে টিএসি তে আনেন্দালনরত প্রগতিশীল ছাত্রজোটের ওপর হামলা চালায় ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শীরা জানায়, জোটের নেতৃবৃন্দ বক্তব্য দেয়ার সময় লাঠিসোটা নিয়ে তারা হামলা করে।

এ সময় নূর ও রাশেদরা মিলে টিএসসির ভেতের প্রবেশ করে আত্মগোপনে চলে যায়। এ সময় ছাত্রদলের এক কর্মী আহত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com