বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটের ছয়শ্রীতে মহা রাসলীলা উৎসব চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি

চট্টগ্রামের সড়কে গেল ৮ প্রাণ

তরফ নিউজ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত আরও ১১ জন।

বুধবার গভীর রাতে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ চিড়িংগা ফাঁড়ির ওসি সাইদুল ইসলাম জানান।

তিনি বলেন, ঢাকা থেকে কক্সবাজারমুখী ‘রিলাক্স’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক শিশু ও দুই নারীসহ আটজনের মৃত্যু হয়। আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে।

সাইদুল ইসলাম জানান, মাইক্রোবাসটি বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলে পরিবহন করছিল। নিহতরা সবাই ওই মাইক্রোবাসের আরোহী ছিলেন।

সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আর বাসটি রাস্তার বাঁ পাশে ধান ক্ষেতে পড়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com