বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। শনিবার সকালে এ অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের ২০০ এর অধিক দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় পাশের গুলশান শপিং সেন্টারের কয়েকটি দোকানও। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) শামীম আহসান চৌধুরীকে। কমিটির সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক সালেহ উদ্দিনকে।

জানা যায়, শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ওই ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট যুক্ত হয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডিএনসিসির ওই মার্কেটের সবগুলো দোকানই পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

এর আগে ২০১৮ সালের ২ই জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান-১ এর এ মার্কেটে আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্থ হয়। ২০১৭ সালেও ডিএনসিসির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com