সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচঙ্গে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস। রোববার (৭ এপ্রিল) বেলা এগারটায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার পবন চৌধুরীর সঞ্চালনায় ব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি,বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী। ব্রিফিংয়ে বর্তমান সরকারের অভুতপূর্ব উন্নয়নের অগ্রগতি নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার পবন চৌধুরী।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল,মানবজমিন পত্রিকার প্রতিনিধি মখলিছ মিয়া,ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি জীবন আহমেদ লিটন। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন-প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান,রিপোর্টার্স ইউনিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী,ইত্তেফাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপন,কালেরকন্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া,সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন,আয়না পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দেওয়ান শুয়েব রাজা,মো.আশিকুল ইসলাম,সিলেটভিউর বানিয়াচং প্রতিনিধি জসিম উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com