রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাকিবের চোট গুরুতর নয়

তরফ স্পোর্টস ডেস্ক : ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন সাকিব আল হাসান। ম্যাচের  ৩৬ তম ওভারে ব্যক্তিগত ৫০ রান করে মাঠ ছেড়ে উঠে আসেন সাকিব। জানা গেছে লেগ সাইডে পুল করে রান নেয়ার সময় কোমরের পেশিতে চোট পেয়েছেন তিনি। পরে মাঠে কিছুক্ষন চিকিৎসাও নেন টাইগার অলরাউন্ডার। তাতে বাংলাদেশ ক্রিকেটভক্তদের মনে দুশ্চিন্তা। তবে স্বস্তির খবর জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। সাকিবের চোট গুরুতর নয়। আমরা কোনো ঝুকি নিতে চাইনি। তাই তাকে তুলে নিয়ে আসা হয়েছে। তবে আমরা আত্মবিশ্বাসী, সে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।’ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বললেন আশার কথা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ‘টেনশনের কিছু নাই।’

আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত সাকিব তিন ইনিংসে ব্যাট করে দুটিতেই হাফসেঞ্চুরি। এর মধ্যে দুই ইনিংস অপরাজিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বল হাতে পেয়েছিলেন ১ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৯ রান করে সাজঘরে ফেরেন। আর আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল ৫০ রানের ইনিংস খেলে চোট নিয়ে সেচ্ছায় মাঠ ছাড়েন সেরা এই অলরাউন্ডার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com