রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পদোন্নতি পেয়ে সচিব হলেন ১১ কর্মকর্তা

তরফ নিউজ ডেস্ক : পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন প্রশাসনের ১১ কর্মকর্তা। এই ১১ অতিরিক্ত সচিব প্রশাসনে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।

পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (২৬ মে) রাতে আদেশ জারি করা হয়েছে।

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব (ভারপ্রাপ্ত সচিব) ও এন সিদ্দীকা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মো. আবুল কাশেম, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) সত্যব্রত সাহা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) জ্যোতির্ময় দত্ত এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) কাজী রওশন আক্তার সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com