বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মনোনয়ন না পেয়ে আ.লীগে যোগ দিলেন ইনাম চৌধুরী

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।

বুধবার (১৯ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন বিএনপির সাবেক এই নেতা।

ইনাম চৌধুরীর আওয়ামী লীগে যোগদানের সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।

প্রসঙ্গত, বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে দলীয় মনোনয়ন চান। প্রাথমিক মনোনয়নও পেয়েছিলেন। মনোনয়ন পেয়ে অর্থমন্ত্রীর বাসায় দেখা করতে যেয়ে বিএনপি নেতাকর্মীদের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। নানা সমালোচনার মুখে শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন সাবেক এই আমলা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com