সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে দুই ব্যবসায়ীকে জরিমানা

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গালিব চৌধুরী।

অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে মো. রিয়াদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মো. সাকিবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com