রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

১৬ ডিসেম্বর থেকে সারাদেশে ‘বিজয় মঞ্চ’

তরফ নিউজ ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের সকল জেলা উপজেলায় ‘বিজয় মঞ্চ’ করে সেখান থেকে স্বাধীনতার পক্ষের প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সোমবার সন্ধ্যায় ধানন্ডিস্থ স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, সম্মলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় ১৪ দলের এ উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাজাহান খান, সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোরশেদ (অব.) বীর বিক্রম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণতন্ত্রি পার্টির নেতা ড. শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বিজয় মঞ্চে বিজয়ের গান হবে, বঙ্গবন্ধুর কথা হবে, স্বাধীনতার ইতিহাসের কথা হবে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরা হবে এবং নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানানো হবে।

বিজয় মঞ্চের কার্যক্রম দেখভাল করার জন্য গোলাম কুদ্দুসকে সমন্নয়ক করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com