রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, বিশিষ্ট মুরুব্বি মো. আলাউদ্দিন, আলী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উত্তর বড়াইল গাউসুল আজম জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল হামিদ।