সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে বাহুবলের ২ ডাকাত গ্রেফতার

পুলিশের হাতে আটককৃত ডাকাত মাসুম মিয়া

নিজস্ব  সংবাদদাতা : র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে বাহুবলের ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে র‌্যাব- ৯-এর একটি টিম শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আব্দুল আউয়াল (৩০) ও একই রাতে বাহুবল মডেল থানা পুলিশ সিলেটের সুরমা এলাকা থেকে ডাকাত দলের অন্য সদস্য মাসুম মিয়া (২৫) কে গ্রেফতার করে। আটককৃত আব্দুল আউয়াল বাহুবল উপজেলার চক হরিহর (মানিকা) গ্রামের আব্দুল মালেকে পুত্র ও মাসুম মিয়া একই উপজেলার ভেড়াখাল গ্রামের নূর মিয়ার পুত্র।

র‌্যাব-৯-এর অভিযানে আটককৃত ডাকাত আব্দুল আউয়াল

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে র‌্যাব-৯-এর একটি টিম অভিযান চালিয়ে শ্রীমলঙ্গ এলাকা থেকে ডাকাত আব্দুল আউয়ালকে গ্রেফতার করে বাহুবল মডেল থানায় সোপর্দ করে। এদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই হাসেম ও এএসআই সাহিদুল হকের যৌথ নেতৃত্বে একদল পুলিশ সিলেটের সুরমা এলাকা থেকে ডাকাত মাসুম মিয়াকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে তারা উভয়েই মিলিত হয়ে হবিগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি করে চলছিল বলে আটক সূত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। ইতিমধ্যে উভয় ডাকাত একাধিকবার হাজতবাসও করেছে বলে পুলিশ জানিয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, ডাকাত আব্দুল আউয়াল ও মাসুম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com