মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ছবি : প্রতীকী

গাজীপুর সংবাদদাতা : গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলো ওই তিনজন। পথে ইটহাটা এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা পলাশ পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন এবং স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, নিহত তিনজনই ছাত্র।

এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চালক আটক ও বাস জব্দ করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com