বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

মাধবপুর থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র ঢাকা থেকে উদ্ধার

মাধবপুর সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র আলীরাজ খসরুকে (১২) রাজধানীর কমলাপুর এলাকার একটি রেষ্টুরেন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (২৮ মার্চ) মাধবপুর থানা পুলিশ ছাত্রের পিতা-মাতার কাছে তাকে বুঝিয়ে দিয়েছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, উপজেলার বেলঘর মোহাম্মদীয়া জামিয়া শরীফ হাফিজিয়ার মাদ্রাসার ছাত্র আলীরাজ খসরু মাদ্রাসার লেখাপড়ার চাপ সইতে না পেরে ২০ মার্চ বিকেলে নোয়াপাড়া থেকে পারাবত ট্রেনে পালিয়ে ঢাকার কমলাপুরে একটি রেস্টুরেন্টে অবস্থান নেয়। গত ২৩ মার্চ মাদ্রাসা ছাত্রের বাবা বাঘাসুরা গ্রামের নাসির উদ্দিন এ ব্যাপারে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

থানার উপ-পরিদর্শক মুসলে উদ্দিন তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজের ৮ দিন পর রাজধানীর কমলাপুর এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আলীরাজ খসরুকে উদ্ধার করে। বৃহষ্পতিবার দুপুরে তার মা-বাবার কাছে তুলে দেয় হয়েছে।

তার বাবা নাসির উদ্দিন জানান, মাদ্রাসার জনৈক হুজুর (শিক্ষক) তার ছেলে আলীরাজ খসরুকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে আলীরাজ খসরু পালিয়ে ঢাকায় চলে যায়।  ছেলেকে ফিরে পেয়ে মা বাবার মধ্যে আনন্দ আত্মহারা। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই তার মা অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com